Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৬, ০২ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৬, ০২ জুলাই ২০২৬
আরও খবর
পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা বোর্ডের

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ হাজার শিক্ষার্থী

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৬, ০২ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৪:২৬, ০২ জুলাই ২০২৬

সারাদেশের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩৫০টি কলেজের মোট ৬০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪০৬ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৪১ হাজার ৯৮৮ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৭৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীদের ধরন অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থী ৪৮ হাজার ২ জন, অনিয়মিত ১২ হাজার ৪৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৩৯৩ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১১ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল জেলায় ৪৮টি কেন্দ্রে ২১ হাজার ৭৫০ জন, পটুয়াখালী জেলায় ২৮টি কেন্দ্রে ১০ হাজার ৮৭৭ জন, বরগুনা জেলায় ১৫টি কেন্দ্রে ৬ হাজার ৯২ জন, ঝালকাঠি জেলায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬৭৩ জন, পিরোজপুর জেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৮৪ জন এবং ভোলা জেলায় ২৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে বোর্ডের সব নির্দেশনা মেনে চলতে হবে।

অধ্যাপক মো. ইউনুস আলী আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ও তদারকির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কঠোর নজরদারি ছিল। তাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

এইচএসসি পরীক্ষা আলিম পরীক্ষা বরিশাল শিক্ষা বোর্ড

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি পরীক্ষা

০২ জুলাই ২০২৬
পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
০২ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা বোর্ডের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ থানায় স্কুলছাত্র
  2. স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  3. রিজার্ভ চুরি : ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  4. এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
  5. জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  6. কমল এলপি গ্যাসের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤