Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৬:৩৬, ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৬:৩৬, ২৪ জুন ২০২৬
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৩৯৫২ মামলা
ডেঙ্গুতে সংক্রমণ ছাড়াল ৫০ হাজার
যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্কফোর্স : প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৬:৩৬, ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৬:৩৬, ২৪ জুন ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার গুলশান-২ এলাকার কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শন করেন। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বুধবার (২৪ জুন) গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযান চলাকালে উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্টিকার প্রচারণা চালানো হয়। এতে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধ রাজধানী অভিযান প্রতিমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
১০ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২
১০ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
০৯ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
০৯ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার
০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি
০৮ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ
০৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩১৪
০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮
০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাভারে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
  2. দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির
  3. চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৪
  4. বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
  5. আওয়ামীপন্থী ভুয়া খবরের এআইনির্ভর নেটওয়ার্ক বন্ধ করল অ্যানথ্রপিক
  6. অস্তিত্বহীন ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের মুখোমুখী ইউপি সচিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x