Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২০:০৩, ২০ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২০:০৩, ২০ জুন ২০২৬
আরও খবর
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি
দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার : প্রধানমন্ত্রী
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সায় কিনবে সরকার : প্রধানমন্ত্রী

গত দুই দশক সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২০:০৩, ২০ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২০:০৩, ২০ জুন ২০২৬
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি : এনটিভি

গত দুই দশকে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর ফলে দেশের সংস্কৃতি তার স্বাভাবিক ও নিজস্ব বিকাশের সুযোগ পায়নি। বিভিন্নভাবে সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও শক্ত ভিত্তির ওপর গড়ে উঠতে পারেনি। আজ শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি একটি জাতির ঐতিহ্য, চেতনা ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘ সময় ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গন নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যে ছিল। বিশেষ করে অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ, অবকাঠামো এবং কার্যকর কর্মসূচির যথেষ্ট অভাব ছিল। তিনি আরও বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে সাধারণ মানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সেই নির্দেশনা দিয়েছেন। আমরা চাই সংস্কৃতি শুধু নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ জনগণের জীবনের অংশ হয়ে উঠুক।

বর্তমান সময়ে সুস্থ, সুন্দর ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সাংস্কৃতিক অঙ্গনের টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যকর কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অবকাঠামোগত উন্নয়ন, তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার, শিল্পীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রতিভাবান শিল্পী তৈরির বিশেষ উদ্যোগ। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করতে হলে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, পাশাপাশি শিল্পীদের মুক্ত বিকাশের জন্য একটি কার্যকর ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি মো. খলিল গাজীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

সংস্কৃতি মন্ত্রী চাঁদপুর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাংস্কৃতিক অঙ্গন তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: সংস্কৃতি মন্ত্রী

০৪ আগস্ট ২০২৬
দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী
১৪ জুলাই ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
২২ জুন ২০২৬
সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ১০ অঞ্চলে
  2. সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  3. পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুজ্জামান
  4. কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
  5. আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে দেশের যেসব অঞ্চলে
  6. কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x