Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মনির হাসান, টাঙ্গাইল (নাগরপুর-দেলদুয়ার)
১৮:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৮:৩৬, ১৯ জুন ২০২৬
মনির হাসান, টাঙ্গাইল (নাগরপুর-দেলদুয়ার)
১৮:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৮:৩৬, ১৯ জুন ২০২৬
আরও খবর
সখিপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে তলিয়ে গেলেন কলেজছাত্র
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

দেলদুয়ারে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

মনির হাসান, টাঙ্গাইল (নাগরপুর-দেলদুয়ার)
১৮:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৮:৩৬, ১৯ জুন ২০২৬
মনির হাসান, টাঙ্গাইল (নাগরপুর-দেলদুয়ার)
১৮:৩৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৮:৩৬, ১৯ জুন ২০২৬
দেলদুয়ার থানার ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (১২) ও ফয়সাল (৭) নামে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে এবং ফয়সাল একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে দুই শিশু বাইসাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানায়, দুই শিশুর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে দেলদুয়ার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম বলেন, দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের একই পরিবারের দুই শিশু, যারা সম্পর্কে চাচা-ভাতিজা, পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় তাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল দেলদুয়ার আটিয়া পানিতে ডুবে মৃত্যু শিশু মৃত্যু থানা

সংশ্লিষ্ট সংবাদ: টাঙ্গাইল

৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩
২৭ জুলাই ২০২৬
টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে অতিরিক্ত সোয়া কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
০৩ জুলাই ২০২৬
ধনবাড়ী-মধুপুরের উন্নয়নে দুর্নীতি বরদাশত করা হবে না : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x