Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আদালত প্রতিবেদক
১৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৪২, ০৯ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৪২, ০৯ জুন ২০২৬
আরও খবর
চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় কাল
হত্যা মামলায় জামিন মেলেনি অধ্যাপক আবুল বারকাতের
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২১৬৭ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
মামলা জটিলতায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না : শিক্ষামন্ত্রী
চেক প্রতারণার অভিযোগ

চিত্রনায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক
১৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৪২, ০৯ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:৪০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৪২, ০৯ জুন ২০২৬
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

সাড়ে চার লাখ টাকা চেক ডিজঅনারের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করেন সুরভী বেগম নামের এক নারী।

বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

আইনজীবী এ কে ফয়সাল বলেন, এর আগে রুবিনা নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, শাশুড়ি মোছা. মহিমা বিবি ও দেবর নান্নু মিঞার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। এ ছাড়া চেক ডিজঅনারের একটি মামলায় চার আসামির বিরুদ্ধে আদালত থেকে সমন জারি করা আছে। আজকে তৃতীয় মামলায় রাহূলকে একমাত্র আসামি করা হয়। সেই মামলায়ও সমন জারি করেছেন আদালত।

আইনজীবী এ কে ফয়সাল বলেন, রুবিনা নিঝুম ও তার স্বামী টাকা আত্মসাৎ করে কাতার পালিয়ে গেছেন বলে জেনেছি। তারা কাতার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এ কথা জানিয়েছে।

মামলার আরজি থেকে জানা গেছে, মামূনুর রশীদ রাহূল ব্যবসা সম্প্রসারণের কথা বলে সুরভীর কাছে সাড়ে চার লাখ টাকা ধার চান। পূর্ব পরিচিত হওয়ায় বাদী তাকে টাকা ধার দেন। গত ১০ মার্চ টাকার বিপরীতে রাহূল তার বোনের মাধ্যমে সুরভীকে সাড়ে চার লাখ টাকার একটি চেক প্রদান করেন। সুরভী চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়।

গত ২০ মার্চ সুরভী মামূনুর রশীদ রাহূলকে আইনি নোটিশ পাঠান, তবে তিনি টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেননি। চেক ডিজঅনারের বিষয়ে তাকে অবগত করলে টাকা ফেরত দেবে মর্মে জানায়, কিন্তু টাকা ফেরত দেয়নি।

এর আগে প্রতারণা করে সাড়ে ১২ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা নিঝুম, তার স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে ওইদিন তারা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ ছাড়া এই চার আসামির বিরুদ্ধে চেক ডিজঅনারের আরেকটি মামলাও করা হয়।

প্রতারণা মামলা

সংশ্লিষ্ট সংবাদ: প্রতারণা

০৯ জুন ২০২৬
প্রেমিকার ২ কোটি টাকা আত্মসাৎ : পুলিশ কর্মকর্তা সোহেলের বিচার শুরু
২৭ আগস্ট ২০২৪
ফেসবুকে ইলিশ বিক্রি, ফাঁদমুক্ত তালিকা দিল ভোক্তা অধিকার
৩০ জুন ২০২৪
প্রতারণা করে পঞ্চম বিয়ে করতে গিয়ে ধরা যুবক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাট সীমান্তে পুশইন করা ভারতীয় বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ
  2. বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মসনদ
  3. ছেলেদের সঙ্গে ইউনিয়নের নামের মিল, প্রতিমন্ত্রী বললেন—ইউনিয়নের নামে তো মীর নেই
  4. আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, ৬ জেলায় তাপপ্রবাহ
  5. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. কারাগারে তৌহিদ আফ্রিদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x