Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১২:২৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১২:৩৭, ০৬ জুন ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১২:২৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১২:৩৭, ০৬ জুন ২০২৬
আরও খবর
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সীমান্তে ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক
মাদক চোরাচালানরোধে সীমান্তে নজরদারি জোরদার

বিজিবি-গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১২:২৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১২:৩৭, ০৬ জুন ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১২:২৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১২:৩৭, ০৬ জুন ২০২৬
শনিবার তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলে। ছবি : এনটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক ছয়জনকে পুশইন (ঠেলে প্রবেশ করানোর) চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তীব্র বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয় ব্যক্তি ভারতের ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন।

শনিবার (৬ জুন) ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন হাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, আজ ভোরে বিএসএফ ওই ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালায়। অনুপ্রবেশের তালিকায় তিনজন পুরুষ, দুইজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে দিয়ে তাদের বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। তারা কাঁটাতারের বেড়া গলে বাংলাদেশের ভূখণ্ডের দিকে কিছুটা এগিয়ে এলে বিজিবি সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তীব্র বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছে ফিরে যেতে বাধ্য হয়। তবে বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে না নেওয়ায় তারা বর্তমানে ভারতের অংশে কাঁটাতারের ওপারেই অবস্থান করছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ অব্যাহত রেখেছে। একই সঙ্গে ওই ছয় ব্যক্তিকে তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের প্রতি বারবার আহ্বান জানানো হচ্ছে। তবে বিজিবির এই আহ্বানের বিপরীতে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার এই বিষয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুশইন সীমান্ত মেহেরপুর

সংশ্লিষ্ট সংবাদ: পুশইন

২৫ জুন ২০২৬
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
২৫ জুন ২০২৬
সীমান্তে ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
২৪ জুন ২০২৬
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
  4. আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
  5. থানচির ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x