Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:৪৯, ২৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:৪৯, ২৪ মে ২০২৬
আরও খবর
সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল : প্রতিমন্ত্রী
সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের উপচেপড়া ভিড়
সদরঘাট-সায়েদাবাদ-কমলাপুরে ডিএমপির অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের সাজা
ঈদ উপলক্ষে রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিস চালু
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস

বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:৪৯, ২৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৮:৪৯, ২৪ মে ২০২৬

সদরঘাটে যাত্রীচাপ কমানোর লক্ষ্যে আজ রোববার (২৪ মে) থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। গতকাল শনিবার (২৩ মে) বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বসিলা লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীসেবা আরও সহজ ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা জোরদার করা হয়েছে।

প্রতিমন্ত্রী সদরঘাট টার্মিনালে যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহণ নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।

ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টার্মিনালে যাত্রী ছাউনি, পর্যাপ্ত চেয়ার ও বিশ্রাম ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে এবং হকারদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।

নৌকা ও ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী ওঠানামা বন্ধে নৌপুলিশ ও কোস্ট গার্ডের তদারকি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পন্টুনে নিরাপদে ওঠানামার সুবিধার্থে টার্মিনালের পূর্ব ও পশ্চিম পাশে দুটি নিচু স্টেপ পন্টুন স্থাপন করা হয়েছে।

এছাড়া, ওয়াচ টাওয়ার কন্ট্রোল রুমের মাধ্যমে লঞ্চের বোর্ডিং ব্যবস্থাপনা আধুনিক করা হয়েছে এবং টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদরঘাট লঞ্চ টার্মিনাল বসিলা শিমুলিয়া ঘাট বিশেষ লঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ: সদরঘাট লঞ্চ টার্মিনাল

১৯ মার্চ ২০২৬
সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল : প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে নিভে গেল তরুণের জীবন
  2. পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
  3. আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক
  5. পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু, আটক ১
  6. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x