Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৮:৩৫, ২১ মে ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৮:৩৫, ২১ মে ২০২৬
আরও খবর
আজ থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা
হকাররা মূল সড়কে বসতে পারবে না : ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন-সবুজ নগর গড়ার আহ্বান
ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৮:৩৫, ২১ মে ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৮:৩৫, ২১ মে ২০২৬

কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডের সবজিবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে বুধবার (২০ মে) সকালে মো. আবদুস সালাম এ কথা বলেন।

হাট ও কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ইজারাদারদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিএসসিসির নিজস্ব পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। ঈদের দিন ও তার আগের রাত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ, কোরবানি শেষ হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

মো. আবদুস সালাম জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসি এলাকায় ১১টি পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ক্রেতা-বিক্রেতা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাটে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এছাড়া গবাদিপশু ও মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে মেডিকেল টিম নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে পুলিশের বিশেষ টহল।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরকে ফুল ও গাছে সাজিয়ে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে চায় সিটি করপোরেশন। তবে এ লক্ষ্য অর্জনে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মো. আবদুস সালাম বলেন, একসময় দুর্গন্ধের কারণে যেসব জায়গায় কেউ এসটিএস নির্মাণ করতে দিতে চাইত না, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এখন আমরা সেখানে দুর্গন্ধ দূর করে সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে তিনটি এসটিএসকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো এসটিএসকে এভাবে রূপান্তর করা হবে।

নগরবাসীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বায়ুদূষণ ও যানজটমুক্ত রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একা সিটি করপোরেশন বা প্রশাসকের পক্ষে এটি সম্ভব নয়। জনগণ পাশে থাকলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, তিনি প্রতিনিয়ত ঢাকা শহরের খোঁজখবর রাখছেন। পার্ক, খাল ও নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছেন। সরকারপ্রধান সচেতন ও দূরদর্শী হওয়ায় কাজ অনেক সহজ হচ্ছে।

মো. আবদুস সালাম আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় ডিএসসিসি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি এলাকায় জরিপ চালানো হচ্ছে এবং যেখানে ডেঙ্গুর ঝুঁকি বেশি সেখানে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আপনারা যার যার বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখুন। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোরবানি বর্জ্য অপসারণ ডিএসসিসি
২৭ মে ২০২৬
কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসির সাড়ে ১৩ হাজার জনবল
২৪ মে ২০২৬
কোরবানির ঈদ ঘিরে রাজধানীতে জমে উঠেছে দা-বটি-ছুরির বাজার
২৩ মে ২০২৬
পশু কেনা ও মাংস সংরক্ষণ করবেন কীভাবে, জানাল বাকৃবির বিশেষজ্ঞরা
০৪ জুন ২০২৫
কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
৩১ মে ২০২৫
১০ পশুর হাটের প্রস্তুত মাত্র দুটি
২৩ জুন ২০২৪
কোরবানির পশু বিক্রির ৬ লাখ টাকা লুট, ১০ ডাকাত গ্রেপ্তার
২৩ জুন ২০২৪
উচ্চ বংশের গরু বলে প্রতারণা করছে সাদিক এগ্রো
২৩ জুন ২০২৪
নাবালক বাচ্চার সম্পত্তি থাকলে কি কোরবানি দিতে হয়?
১৮ জুন ২০২৪
দ্বিতীয় দিনেও সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি চামড়া
১৫ জুন ২০২৪
লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে হোলসিমের ঈদের বিজ্ঞাপন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে মিষ্টি বিতরণ
  2. রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
  3. মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
  4. রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা
  5. জলাবদ্ধ মাঠে ডুঙ্গাবাইচে প্রতিবাদ
  6. নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x