বিদ্যুৎ বিভাগের সচিব হলেন মিরানা মাহরুখ
মিরানা মাহরুখ। ফাইল ছবি
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১৯ মে) মিরানা মাহরুখকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া আলাদা প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক