ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে আজকের তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ শনিবার (১৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
আরও পড়ুন : অন্তর্বাসে কচ্ছপ লুকিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন নারী
সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যার ফলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গরমের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করবে।
আজ শনিবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক