Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৩:২৫, ১৪ মে ২০২৬
আপডেট: ১৩:২৫, ১৪ মে ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৩:২৫, ১৪ মে ২০২৬
আপডেট: ১৩:২৫, ১৪ মে ২০২৬
আরও খবর
কর্ণফুলী নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ
ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার
হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার
নৌকাডুবির ২ দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা

অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে ওড়না-জুতা

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৩:২৫, ১৪ মে ২০২৬
আপডেট: ১৩:২৫, ১৪ মে ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৩:২৫, ১৪ মে ২০২৬
আপডেট: ১৩:২৫, ১৪ মে ২০২৬
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে স্থানীয়রা। ছবি : এনটিভি অনলাইন

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর মরদেহ ও অটোরিকশাটি একটি গজারী বনের পাশের ফাঁকা মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশ থেকে ওড়না, একজোড়া জুতা ও চুলের ব্যান্ড উদ্ধার করায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারী বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসিফ একই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যে তিনি বাড়িতে ফিরে আসতেন। তবে গতকাল নির্দিষ্ট সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে ফোন করলে মোবাইল বন্ধ পান। রাতভর বিভিন্ন জায়গায় এবং অন্য চালকদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। আজ ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে বা কারা আসিফের অটোরিকশাটি ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয়রা বগারভিটা এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের মা আছমা বেগম বলেন, আমার ছেলে কোনোদিন রাত ১১টার বেশি বাইরে থাকে না। সারারাত অনেক খুঁজেও পাইনি। সকালে বাড়ির কাছেই ওর গাড়িটা পাওয়া গেল, আর একটু দূরেই আমার ছেলের গলাকাটা মরদেহ।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান। হত্যার রহস্য উদঘাটনে শ্রীপুর থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কাজ শুরু করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ওড়না, জুতো ও চুলের ব্যান পাওয়া গেছে। এসব আলামত বিশ্লেষণ করে হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
কর্ণফুলী নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ
১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার
১১ জুলাই ২০২৬
মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x