Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০৫, ১২ মে ২০২৬
আপডেট: ২০:১২, ১২ মে ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০৫, ১২ মে ২০২৬
আপডেট: ২০:১২, ১২ মে ২০২৬
আরও খবর
১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর
একাধিক পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, ৪৫ বছরেও আবেদন
সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ
একাধিক পদে নিয়োগ দেবে মিনিস্টার, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : জিয়াউদ্দিন হায়দার

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০৫, ১২ মে ২০২৬
আপডেট: ২০:১২, ১২ মে ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০৫, ১২ মে ২০২৬
আপডেট: ২০:১২, ১২ মে ২০২৬
বরিশালে শেবাচিমে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে নতুন করে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (১২ মে) বরিশালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের (শেবাচিম) চিকিৎসক কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন জিয়াউদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা বর্তমানে সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। এই কার্যক্রমের অংশ হিসেবে খুব শিগগিরই ইলেকট্রনিক হেলথ কার্ড বিতরণ শুরু হবে।

বরিশাল অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে করণীয় বিষয়ে আলোচনার উদ্দেশে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শেবাচিম হাসপাতালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা সেক্টরের নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কাছে তুলে ধরেন আলোচকরা।

জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছি আমরা। দেশে তিন ধরনের স্বাস্থ্যকর্মী কাজ করছে। তিনটি বিভাগের অধীনে এরা কাজ করলেও দূরের মানুষের দোরগোড়ায় তারা যাচ্ছে না। আমরা এই তিন ধরনের স্বাস্থ্যকর্মীদের একটা জায়গায় নিয়ে আসব। তারা যাতে প্রতিটি মানুষের দরজায় টোকা দেয়, সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে—সেটাই লক্ষ্য। সেজন্য আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। আগামী বাজেটে যাতে জিডিপির অন্তত ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে সেই চেষ্টা চলছে।

আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যসেবার পদ্ধতিগত ভুলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, কমিউনিটি ক্লিনিক করতে গিয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেগুলোর দিকে তারা কোনো নজরই দেয়নি। আমরা চাই, ইউনিয়ন পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে, যার মাধ্যমে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. এম এম খালিদ মাহমুদ শাকিল ও শেবাচিমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহামুদ হাসান।

স্বাস্থ্যকর্মী নিয়োগ এস এম জিয়াউদ্দিন হায়দার

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্যকর্মী

২১ জুন ২০২৬
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও দেওয়া হয়নি, হৃদয়ের মৃত্যু
  2. বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা, মিলল খণ্ডিত মরদেহের ৯ প্যাকেট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
  5. ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’
  6. পাঁচ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x