Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪৫, ১০ মে ২০২৬
আপডেট: ০০:৪৬, ১০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪৫, ১০ মে ২০২৬
আপডেট: ০০:৪৬, ১০ মে ২০২৬
আরও খবর
২০২৭ সালের এসএসসি ও এইচএসসির পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
এসএসসি শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার
‘ব্রেইন ড্রেইন’নয়, ‘রিভার্স ব্রেইন ড্রেইন’করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪৫, ১০ মে ২০২৬
আপডেট: ০০:৪৬, ১০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪৫, ১০ মে ২০২৬
আপডেট: ০০:৪৬, ১০ মে ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার রাজধানীর একটি হোটেলে আইআইইউএম অ্যালামনাই, বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : পিআইডি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন কারিকুলাম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কাজ চলছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইআইইউএম অ্যালামনাই, বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা মডেল অনুসরণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।’

এহছানুল হক মিলন জানান, শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, কিন্তু অনেকেই আর দেশে ফিরছে না। আমাদের এখন ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন দরকার। উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশিরা দেশের শিক্ষা খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেন- বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, শামীম কায়সার লিংকন এমপি ও ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি।

অধ্যাপক ড. কাজী শাহাদাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ড. ফয়জুল হক, ড. শামীম হামিদী, এস, এম, মোস্তফা আল মামুন।

আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সবার ঐকমত্যের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ড. মুহাম্মদ আবদুল আজিজকে সভাপতি ও ড. এম. তুহিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ড. আ ন ম এহসানুল হক মিলন এমপিসহ সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ
১১ মে ২০২৬
পাকিস্তানে বিনা খরচে পড়াশোনার সম্ভাবনা তৈরি হয়েছে : শিক্ষামন্ত্রী
০৯ মে ২০২৬
শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা 
০৮ মে ২০২৬
শিক্ষা খাতই বাংলাদেশ-চীনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হবে : শিক্ষামন্ত্রী
০৬ মে ২০২৬
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী
০৩ মে ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না : শিক্ষামন্ত্রী
০৩ মে ২০২৬
প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী
০১ মে ২০২৬
সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ : শিক্ষামন্ত্রী
২৯ এপ্রিল ২০২৬
বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
২৬ এপ্রিল ২০২৬
ফেসবুকের ওপর নির্ভরশীল হলে তো হবে না : শিক্ষামন্ত্রী
২৫ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা চলতি বছরেই : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোরবানির হাটে গরুর সরবরাহ বেশি, দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
  2. মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
  3. দুই ভাইকে গলা কেটে হত্যা
  4. ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মিলল আরও একজনের রক্ত
  5. আইফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
  6. জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x