Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৫০, ০৫ মে ২০২৬
আপডেট: ০৫:৫১, ০৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৫০, ০৫ মে ২০২৬
আপডেট: ০৫:৫১, ০৫ মে ২০২৬
আরও খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
শিক্ষাখাতে অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশে ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে : ববি হাজ্জাজ
বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ

শিক্ষা খাতের সমস্যার বাস্তব সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন : ববি হাজ্জাজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৫০, ০৫ মে ২০২৬
আপডেট: ০৫:৫১, ০৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৫০, ০৫ মে ২০২৬
আপডেট: ০৫:৫১, ০৫ মে ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং সমস্যার বাস্তব সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, দেশের শিক্ষা খাতে মৌলিক গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ এখনও সীমিত, যা উত্তরণ ঘটানো জরুরি।

সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিমন্ত্রীর নিজ রচিত শিক্ষা সংস্কার বিষয়ক গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা : দ্য লার্নিং নেশন’- বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষা আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতোই শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও মানবিক করতে হবে।’

দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তিনি ছোটোবেলা থেকেই শিক্ষা নিয়ে গভীরভাবে আগ্রহী ছিলেন। দেশ-বিদেশের শিক্ষা কাঠামো নিয়ে কাজ করেছেন। তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থানরত গবেষকরাও এই উন্নয়নের অংশীদার হচ্ছেন।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারকে সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা খাতের সংকটগুলো তুলে ধরে বলেন, ‘কোথাও বিদ্যালয়ে পর্যাপ্ত শৌচাগার নেই, কোথাও জমি সংকট রয়েছে। এসব সমস্যার সমাধান সময়সাপেক্ষ হলেও সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

প্রাথমিক শিক্ষাখাতে যুগোপযোগী সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষাবান্ধব নীতির কারণে প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ ধারাবাহিকভাবে চলছে।

অনুষ্ঠানের সম্মানিত আলোচক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘একজন চিকিৎসক যেমন সঠিক চিকিৎসার আগে রোগ নির্ণয় করেন, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সঠিক ‘ডায়াগনোসিস’ জরুরি।’ তিনি বলেন, ‘বর্তমানে এমন অনেক সংকট রয়েছে যেখানে শিক্ষার্থীরা ন্যূনতম দক্ষতা অর্জন না করেই পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে। এর ফলে জ্ঞানভিত্তিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ তৈরিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।’ বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার।

ববি হাজ্জাজ গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাত

সংশ্লিষ্ট সংবাদ: ববি হাজ্জাজ

০৫ মে ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
১৯ এপ্রিল ২০২৬
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১৮ এপ্রিল ২০২৬
আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে : ববি হাজ্জাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মরদেহ, সন্দেহভাজন দুজন আটক
  2. শিশু শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  3. র‍্যাব-পুলিশের যৌথ অভিযান : পাঁচ মণ গাঁজা-ড্রোনসহ আটক ১০
  4. মরদেহ নিতে অস্বীকৃতি, স্ত্রী-সন্তানের অবহেলায় পাঁচ দিন মর্গে
  5. লন্ডনে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল
  6. মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি খোকন, সম্পাদক নাসিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x