সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট গরমের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন : ইরানের ৫০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দের দাবি যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন : ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে, বললেন ট্রাম্প
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
আরও পড়ুন : বিধানসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে থালাপতি বিজয়ের দল
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : ড্যাডির ওপর দায় চাপাচ্ছেন? ‘ড্যাডি’ ট্রাম্প খুশি হবেন না
বৈরী আবহাওয়ার কারণে নদীপথে ঝুঁকি এড়াতে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এনটিভি অনলাইন ডেস্ক