Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০৬, ৩০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০৬, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও : তথ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
আমরা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর রায়
নিরাপদ পশুখাদ্যের উৎপাদন বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে : প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০৬, ৩০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:০৬, ৩০ এপ্রিল ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে এবং অতীতের শাসকরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করলেও বিএনপি রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক কাঠামো ও যুক্তিতর্কের মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে। আজকের সংসদ তারই প্রমাণ।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান চায়।

বর্তমান সংসদকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিফলন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়। ভোটের আচরণ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাস্তবতা তৈরি করেছে।

স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে দলটি বিভিন্ন সংকটে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

১৯৭১, ১৯৭৫, ১৯৮২ ও ২০২৪ সালের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক সংকট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সরকার এমন এক অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে যেখানে দেশের ওপর প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে।

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে এই সংকট মোকাবিলায় কাজ করছে। তিনি বলেন, শেয়ারবাজারের দৈনিক লেনদেন বৃদ্ধি পেয়ে প্রায় ৫০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহেও উন্নতি হয়েছে।  

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালির সংকট জ্বালানি আমদানিতে প্রভাব ফেলছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, এসব বিষয়ে সংসদে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সংসদকে জানিয়েছেন। তিনি আরও বলেন, আগামী বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, যা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিরোধী দল ও ১১ দলীয় জোটের প্রতি গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় উন্নয়নে ঐক্য প্রয়োজন এবং সংসদের ভেতরে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ইতিহাস ও আদর্শিক অবস্থান তাদের আচরণে প্রভাব ফেলে এবং সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেশে আদর্শিক বিতর্ক বিদ্যমান। তিনি দাবি করেন, এই বিতর্কের মূল কারণ আদর্শগত পার্থক্য।

জহির উদ্দিন স্বপন বলেন,  ধর্ম, স্বাধীনতার চেতনা বা আন্দোলনের ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে তিনি বলেন, এসব বিষয় রাজনৈতিক আচরণে প্রভাব ফেলছে।

রাষ্ট্রপতির বক্তব্যের প্রশংসা করেন এবং সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদ অধিবেশন

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

০৬ এপ্রিল ২০২৬
গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
০৪ এপ্রিল ২০২৬
অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না : তথ্যমন্ত্রী
০২ মার্চ ২০২৬
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
  2. দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা
  3. সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  4. পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
  5. সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  6. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x