Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:০০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০১, ২৮ এপ্রিল ২০২৬
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:০০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০১, ২৮ এপ্রিল ২০২৬
আরও খবর
আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় বরিশালে হামে দুই শিশুর মৃত্যু

শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ‘হাতে খড়ি’

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:০০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০১, ২৮ এপ্রিল ২০২৬
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:০০, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০১, ২৮ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় হাতে খড়ি আর্ট একাডেমিতে ছবি আঁকছে শিশুরা। ছবি : এনটিভি অনলাইন

চারতলা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দুই পাশের দেয়ালে চোখ ধাঁধানো সব নান্দনিক ছবি। রঙ-তুলির আঁচড়ে আঁকা এসব থ্রিডি ছবি ক্যামেরাবন্দি করলে মনে হয় যেন জীবন্ত, বাস্তব। চারতলায় পৌঁছাতেই দেখা মেলে একঝাঁক শিশু-কিশোরের, যারা মেতে আছে জলরঙের জাদুতে। কেউ আঁকছে গ্রামবাংলার চিরায়ত রূপ, কেউ শহরের কোলাহল, আবার কারও কাগজে ফুটে উঠছে শহীদ মিনারের আবেগ কিংবা আকাশ-পাহাড়ের রহস্য।

সৃজনশীল এই মুগ্ধকর পরিবেশের কারিগর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার চিত্রশিল্পী মকবুল হোসেন সজীব। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘হাতে খড়ি আর্ট একাডেমি’, যা বর্তমানে ২০ বছরে পদার্পণ করেছে। ছাত্রজীবন থেকেই নেশা ছিল রঙ-তুলিতে সমাজকে ফুটিয়ে তোলা। উচ্চশিক্ষা শেষে শিক্ষকতার সুযোগ এলেও সেই নেশার টানেই চাকরি ছেড়ে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান।

একসময় কাজীপাড়া এলাকাটি ভিন্ন কারণে পরিচিত থাকলেও, আজ সেখানে ‘হাতে খড়ি আর্ট একাডেমি’ এক উজ্জ্বল সম্ভাবনা ও সৃজনশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই একাডেমিতে ২ জন স্বর্ণপদকপ্রাপ্ত প্রশিক্ষকসহ মোট ৫ জন প্রশিক্ষক অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়মিত আর্ট শেখাচ্ছেন। এখান থেকে শিক্ষা নিয়ে অনেকেই জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন এবং নতুনদের প্রশিক্ষিত করছেন।

শিক্ষার্থীরা জানায়, এখানে আর্ট শেখার মাধ্যমে তাদের সৃজনশীল মেধার বিকাশ ঘটছে। অভিভাবকদের মতে, এই প্রতিষ্ঠানটি বর্তমান প্রজন্মের শিশুদের মোবাইলফোন আসক্তি থেকে দূরে রেখে সুস্থ মানসিক বিকাশে আস্থার জায়গায় পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাতা মকবুল হোসেন সজীব বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বরং একটি সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই আমার লক্ষ্য। ২০০০ সাল থেকে চিত্রাঙ্কনের সঙ্গে যুক্ত এই শিল্পীর স্বপ্ন একদিন একটি সমৃদ্ধ আর্ট গ্যালারি এবং ‘ওয়ার্ল্ড আর্ট ভিলেজ’ প্রতিষ্ঠা করা। তবে আর্থিক সীমাবদ্ধতা তার এই বড় স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। পৃষ্ঠপোষকতার অভাবে যেন এই সম্ভাবনা থমকে না যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। আমি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে এ বিষয়ে সহযোগিতার চেষ্টা করব।

ব্রাহ্মণবাড়িয়া শিশু হাতে খড়ি রঙ-তুলি

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২৮ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
২০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
২০ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
  2. হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
  3. অবৈধ অটোরিকশা বন্ধে গুলশান-বনানীবাসীর পাঁচ দফা দাবি
  4. রাশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  6. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x