Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি বিএনপি সরকার
দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
দেশে প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:৩০, ২৭ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

বর্তমান বিএনপি সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

রোববার (২৬ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা এ আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব অঙ্গীকার সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধীদলের সমালোচনা করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ বিএনপিকে আইন প্রণয়নের ম্যান্ডেট দিয়েছে, তাই সবকিছু আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে।

গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। পরবর্তীতে কার্য-উপদেষ্টা কমিটি ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু তা সমর্থন করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রায় দুই দশক পর জনগণ প্রকৃত গণতন্ত্র চর্চার উপযোগী একটি সংসদ পেয়েছে।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান অভিযোগ করে বলেন, বিরোধীদল জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ১৪ এপ্রিল এক বিবৃতিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১২০০ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা বললেও গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৪।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে সরকার কোনো বিতর্ক সৃষ্টি করতে চায় না। তাই বিরোধীদলকেও এ বিষয়ে নতুন কোনো বিভ্রান্তিকর বর্ণনা তৈরি না করার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য সংসদ গঠিত হলেও দুর্ভাগ্যজনকভাবে সরকারের ভেতরে ফ্যাসিবাদী সংস্কৃতি দেখা যাচ্ছে।

ঢাকা-১৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এম আবদুল বাতেন তার নির্বাচনি এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক উর্দুভাষী মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭), মোরশেদ মিল্টন (বগুড়া-৭), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), আহাম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), তামিজ উদ্দিন (ঢাকা-২০), নূরুল ইসলাম (ভোলা-৪), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১), জামায়াতে ইসলামীর এম আবদুল আলিম (বাগেরহাট-৪), আবদুল করিম (গাইবান্ধা-২), এম তাজউদ্দিন খান (মেহেরপুর-১), এম নজমুল হুদা (মেহেরপুর-২), আবুল কাউসার এম নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আমির হামজা (কুষ্টিয়া-৩), আবুল কালাম আজাদ (খুলনা-৬), মো. ইজ্জতুল্লাহ (সাতক্ষীরা-১), মুহাম্মদ আবদুল খালেক (সাতক্ষীরা-২), বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ (ময়মনসিংহ-২) এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১)।

সংসদ অধিবেশন সরকার

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ অধিবেশন

০৭ জুন ২০২৬
সংসদে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দোয়া কামনা
০৭ জুন ২০২৬
তোফায়েল আহমেদসহ ১৬ জনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৩০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. আগামী ৫ দিন কোথায় কেমন বৃষ্টি হবে, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. স্কুলছাত্রী হত্যা মামলায় আসামি ১৫, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮
  4. তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে ৪ দিন
  5. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
  6. স্মৃতির পরিবারের পাশে কুসিক প্রশাসক, আর্থিক সহায়তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x