বাংলাদেশে দুটি সংসদ, দুজন প্রধানমন্ত্রী কিনা প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন আপনাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশে কি আজ দুটি সংসদ আছে, বাংলাদেশে কি আজ দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন।
আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারি দল ইতিহাসের এমন একটি জায়গায় দাঁড়িয়ে এমন কিছু মূলধন পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে যে ব্যবসাটা ঋণগ্রস্ত হয়ে ধরপতন হয়ে ঋণখেলাপি হয়ে গেছে। আমরা গত ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ এই যে ইন্ড্রাস্টি ডেভলাপ করেছে জুলাই অভ্যুথানের মধ্য দিয়ে সে মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে আবার জাতীয় সামনে হাজির করেছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পুঁজি বরফের মতো গলে গেছে সে পুঁজিকে কেন্দ্র করে আবার ৭২-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল। যার রাজনীতি, যার আদর্শ শহীদ জিয়ার আদর্শের সঙ্গে যায় না।
এবি পার্টির এই নেতা বলেন, বিতাড়িত প্রধানমন্ত্রী অনরেকর্ড ভিডিওতে বলেছেন উনি পদত্যাগ করেন নাই। তাহলে ৭২-এর সংবিধান মোতাবেক ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক যে প্রধামন্ত্রী পদত্যাগ করেন নাই, যার কাছে পদত্যাগপত্র দিয়েছিল তিনি পান নাই। ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধামন্ত্রী।
প্রধামন্ত্রীকে উদ্দেশ্যকে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আপনি শুধু মাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধু মাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের ১৪০০ শহীদের কারণে, আপনি শুধু মাত্র প্রধানমন্ত্রী আমার ২৬ হাজার আহত ভাই-বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার সাড়ে ৬০০ অন্ধ ভাই বোনের জন্য, ৭২-এর সংবিধানের জন্য না।

নিজস্ব প্রতিবেদক