প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ডা. জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ পদে অধিষ্ঠিত থাকাকালীন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নিজস্ব প্রতিবেদক