প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবারে বরাদ্দ কত, জানালেন ডা. জাহেদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাশতার বাজেটে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। বর্তমানে এই দুই বেলার খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র ১৫০ টাকা। যা আগের সরকারের আমলের তুলনায় প্রায় পাঁচ গুণ কম বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আরও পড়ুন : অসহনীয় তাপপ্রবাহ, গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস
আরও পড়ুন : যে কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বাধ্য হলেন ট্রাম্প
আজ বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রী উপদেষ্টা ফেসবুক পোস্টে লেখেন, ‘নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এর প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিলো- ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুনের বেশি।’

এনটিভি অনলাইন ডেস্ক