রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির তেজগাঁও বিভাগ গতকাল রোববার (১৯ এপ্রিল) এই অভিযান চালায়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিন আজ সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— হোসেন ওরফে শাকিল (২৫), মো. মিলন (৩৪), মো. নয়ন (২০), আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫), মোছা. জেরিন (৩৫), মোছা. কুলসুম (৩০), মোছা. আছিয়া (৪০),আবুল হাসনাত রিয়াত (১৮),রাসেল রুবেল ইসলাম (৩১), গোলাম দস্তগীর তিতাস (৪৫), মমিনুল ইসলাম মিঠু (৩৩), মো. সাগর (২৫), মো. শাকিল (২০), রাকিবুল হাসান রাকিব (২৬), রোমান খাঁন (২০), স্বপন ব্যাপারী (৩০), জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. নঞ্জু (৩৫), শহিদুল ইসলাম (২২), মো. রাব্বি (২১), সজল হাওলাদার (২২), খায়রুল আলম মিলন (২৫), ইয়াছিন (২১), আরব শাহী আরমান (২৩), মো. শাহিন (১৮), মো. আহাদ (১৮), জোবায়ের ইসলাম (২১), কালু বেপারী (৪০), রফিকুল ইসলাম (৪২), মনির হোসেন দিদার (৩৮), তানভীর ইসলাম (১৪), পান্নান প্রধান (৩২),শাহীন (৩৪), ইমরান ফকির, রুবেল হোসেন, মো. হেলাল (৩৭), তারেক শরীফ (২৫), রুবেল (২৭), তাহমিদুল ইসলাম (৪০), মো. সজিব, আমজাদ হোসেন (৪০), হৃদয় তানভীর (২৩), হেলাল গাজী (৩০), কাজিমুদ্দিন কাজল (৩৫), হযরত আলী (৩০), মো. মিলন (২৫), আকাশ মিয়া (২৪), রবিউল মিয়া (২২), আশিকুর রহমান (৩০), মালা বেগম (৩৬), সাজু মিয়া (৩৬), মো. আলমগীর (৪০) ও ইমরান হোসেন ওরফে মারুফ (২২)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিচান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ২০ জন।

নিজস্ব প্রতিবেদক