Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৫০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৪, ১৯ এপ্রিল ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৫০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৪, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার
‘যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে’
ট্রাম্পের সাত দাবির সবগুলো মিথ্যা : গালিবাফ
আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম : স্পিকার
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয় : স্পিকার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৫০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৪, ১৯ এপ্রিল ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৫০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৪, ১৯ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়; আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

ভোলা সার্কিট হাউজে শনিবার (১৮ এপ্রিল) প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন। ভোলায় তিন দিনের সফরের শেষ দিনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ভোলায় স্পিকার হিসেবে পদার্পণ করার মধ্য দিয়ে মনে হচ্ছে গণতন্ত্রের বিজয় হয়েছে। গত ২০ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের আর কোনো মাধ্যম আবিষ্কৃত হয়নি। আমরা অন্তত ভাগ্যবান যে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা ও রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈরশাসনকে মেনে নেয় না।

স্পিকার আরও বলেন, অত্যাচার-নিপীড়ন, গুম ও খুনসহ নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ২০২৪-এর গণআন্দোলন আজ সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে।

উন্নয়নশীল দেশ হিসেবে পরাশক্তিগুলো বাংলাদেশকে সাধারণত হেয় করে দেখতে চায় উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, এটি নিয়ে দেশবাসী গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা হলেও বাংলাদেশের মানুষ আজ মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। যেই গুম ও খুনের মধ্য দিয়ে দেশবাসী ১৬-১৭ বছর কাটিয়েছে, তা থেকে আমরা এখন মুক্ত।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকার প্রসঙ্গে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এদেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বলে আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হচ্ছে অর্থনীতির উন্নয়ন সাধন করা এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়; আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

স্পিকার বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান এবং সাধারণ মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই সমানভাবে অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।

এ সময় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়ে স্পিকার বলেন, সাবেক স্পিকারকে বিচার বিভাগ জামিন দিয়েছে এবং এটি একটি ভালো কাজ হয়েছে। কারণ তিনি একজন নারী এবং দেশের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। নিশ্চয়ই বিচার বিভাগ যথাযথ বিবেচনা করেই তাকে জামিন দিয়েছে।

এর আগে, স্পিকার সার্কিট হাউজে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

সংশ্লিষ্ট সংবাদ: স্পিকার

২৬ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার
১৫ এপ্রিল ২০২৬
আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম : স্পিকার
১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে খুঁটি, বিদ্যুৎহীন ১৬ গ্রাম
  2. বিএনপি নেতা দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
  3. রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
  4. কালবৈশাখীতে গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু
  5. কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৫ ইউনিয়ন, খোলা আকাশের নিচে শত পরিবার
  6. সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x