Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২৬
আরও খবর
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পহেলা বৈশাখ উদযাপন
ময়মনসিংহে গ্রামীণ মেলা ও ঘুড়ি উৎসব
সারা দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
বর্ষবরণে এনসিপির বর্ণিল শোভাযাত্রা ও মেলা

নববর্ষ বরণে ব্যস্ত চাঁদপুরের মৃৎশিল্পীরা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে বৈশাখী মেলার প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ছবি : এনটিভি

সারা বছর তেমন চাহিদা না থাকলেও বাংলা নববর্ষ এলেই প্রাণ ফিরে পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। পহেলা বৈশাখে বৈশাখী মেলার প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরী গ্রামের মৃৎশিল্পীরা।

উপজেলার পাইকপাড়া গ্রামের পালপাড়ায় গিয়ে দেখা যায়, ঘরের আঙিনা জুড়ে নারী-পুরুষ সবাই কাজের মধ্যে ডুবে আছে। কেউ মাটি দিয়ে গড়ছে পুতুল, কেউ বানাচ্ছে হাতি-ঘোড়া, আবার কেউ তৈরি করছে হাঁড়ি-পাতিল। রোদে শুকানো, আগুনে পোড়ানো আর নিপুণ তুলির আঁচড়ে রঙিন করে তোলা সব মিলিয়ে চলছে এক ব্যস্ত কর্মযজ্ঞ। এসব পণ্য বৈশাখী মেলায় বিক্রির আশায় দিন-রাত পরিশ্রম করছে তারা।

মৃৎশিল্পী নয়ন পাল, জবা পাল, সেটু পাল ও অর্পিতা পাল জানান, সারা বছরই তারা এই কাজের সঙ্গে জড়িত থাকলেও নববর্ষের সময় ব্যস্ততা বেড়ে যায়। এ সময় বেচাকেনা ভালো হলে বছরের অন্য সময়ের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া যায়।

একই গ্রামের মিন্টু পাল, ঝন্টু পাল ও বিকাশ পাল জানান, পৈত্রিক পেশা টিকিয়ে রাখতে তারা এখনও এই শিল্প আঁকড়ে ধরে আছেন। তবে আর্থিক সংকটের কারণে অনেকেই ইতোমধ্যে পেশা পরিবর্তন করেছে। তারা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।

শোল্লা এলাকার মৃৎশিল্পী মিঠু পাল বলেন, বাজারে প্লাস্টিক পণ্যের দাপটে মাটির জিনিসের চাহিদা কমে গেছে। অথচ প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, সেখানে মাটির পণ্য সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। তাই এ শিল্প রক্ষায় সরকারের সহযোগিতা জরুরি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ইতোমধ্যে কিছু মৃৎশিল্পী পরিবারকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেন্টু কুমার বড়ুয়া বলেন, মৃৎশিল্পীদের জন্য আলাদা কোনো প্রণোদনা বর্তমানে নেই। তবে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে তাদের সহায়তা দেওয়া সম্ভব হবে।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা বর্ষবরণ মৃৎশিল্পী

সংশ্লিষ্ট সংবাদ: পহেলা বৈশাখ

১৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ মেলা ও ঘুড়ি উৎসব
১৪ এপ্রিল ২০২৬
সারা দেশে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
১৪ এপ্রিল ২০২৬
আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
  5. শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x