Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৩০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৩৪, ১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৩০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৩৪, ১০ এপ্রিল ২০২৬
আরও খবর
জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্তত ১৪টি ভুয়া মামলা হয়েছে : পিবিআই
সাবেক মেয়র আতিকসহ ২৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৬ জুলাই
মানবতাবিরোধী অপরাধ : কামরুল-মেননের বিচার শুরুর আদেশ
ঢাকা বারের নির্বাচনে ভোট দিলেন অ্যাটর্নি জেনারেল
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে

জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৩০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৩৪, ১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৩০, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৩৪, ১০ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে শুক্রবার সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: বাসস

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা জনগণের ছিল, তা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট। সরকার সেই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ‘জুলাই যোদ্ধা’দের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার বা আসামিপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে রায়ের বিপক্ষে আপিল করতে পারবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত আসামিরা সবসময়ই নিজেদের নির্দোষ দাবি করে থাকে। তবে সংক্ষুব্ধ পক্ষের উচিত গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতেই তাদের বক্তব্য উপস্থাপন করা।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এ বিষয়ে জাতীয় সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। কাজেই, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই।’

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছেন। তবে তা এখনো চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পরই বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেএমএইচ কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জুলাই গণঅভ্যুত্থান
২৮ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল
২৪ ডিসেম্বর ২০২৫
বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
১৩ ডিসেম্বর ২০২৫
নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে : অ্যাটর্নি জেনারেল
০৫ ডিসেম্বর ২০২৫
শিশু সাবা হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল
২০ নভেম্বর ২০২৫
গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু হয়েছে : অ্যাটর্নি জেনারেল
১৫ নভেম্বর ২০২৫
আ.লীগের যেকোনো কর্মসূচি-কর্মকাণ্ডই অপরাধ : অ্যাটর্নি জেনারেল
০৮ নভেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক : অ্যাটর্নি জেনারেল
০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্যক্তির নয়, আমরা অপরাধের বিচার করতে চাই : অ্যাটর্নি জেনারেল
৩০ জুন ২০২৫
‘১১ মাসে একটিও গুম হয়নি’
২১ মার্চ ২০২৫
দেশে আর কোনো ফ্যাসিস্টের আস্তানা হবে না : অ্যাটর্নি জেনারেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামবাসীর কষ্ট দূর করাই সর্বোচ্চ অগ্রাধিকার : আমির খসরু
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ২ মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
  4. বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
  5. বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল
  6. লঘুচাপ, বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x