জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাস
সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল-২০২৬ পাস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
বিলটি সংসদ সদস্যদের কণ্ঠভোটের জন্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বিলটি পাস করা হয়।

নিজস্ব প্রতিবেদক