Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২৩:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩৯, ৩০ মার্চ ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২৩:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩৯, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
ট্রেন থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মেহেরপুরে বিজিবির অভিযানে হাতবোমা-মাদকসহ আটক ১
সাড়ে ৬ কোটি টাকার হীরা নিয়ে কলকাতা যাওয়ার পথে ভারতীয় নাগরিক আটক
আখাউড়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

বিজিবির অভিযানে শাড়িসহ ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২৩:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩৯, ৩০ মার্চ ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
২৩:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩৯, ৩০ মার্চ ২০২৬
বিজিবির অভিযানে শাড়িসহ ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ। ছবি : এনটিভি অনলাইন

লালমনিরহাট ১৫ বিজিবি অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও প্যান্টের পিস জব্দ করেছে। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ রামখানা ও অনন্তপুর বিওপি এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানের মাধ্যমে এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

সোমবার (৩০ মার্চ) ​১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান অবৈধভাবে দেশে প্রবেশ করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ১০টায় রামখানা বিওপি ও বেলা ১১টায় অনন্তপুর বিওপির বিশেষ টহল দল পশ্চিম রামখানা এবং নাগরাজ এলাকায় অবস্থান নেয়।

​অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ও ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করা হয়।

​১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা; ৭৬টি সিল্ক শাড়ি, যার মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা এবং তিন থান প্যান্টের পিস, যার মূল্য ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

​লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​বিজিবি আরও জানায়, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত পলাতক চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট বিজিবি ভারতীয় শাড়ি জব্দ

সংশ্লিষ্ট সংবাদ: লালমনিরহাট

২০ ফেব্রুয়ারি ২০২৬
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী
২৬ জানুয়ারি ২০২৬
নয় সদস্যের পরিবারে ৫ জনই জন্মান্ধ
২২ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে ফসল উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x