Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০০, ৩০ মার্চ ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০০, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
৩৪ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
পূর্বধলায় ডিজেল জব্দ, পাম্প ম্যানেজারকে জরিমানা
চুরি, ইভ টিজিং ও মাদকবিরোধী বার্তা নিয়ে পুলিশের উঠান বৈঠক
অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
পেট্রল মজুত করে বিক্রির অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড

‘টপসয়েল’ কেটে ইট তৈরি, ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০০, ৩০ মার্চ ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২১:৫৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০০, ৩০ মার্চ ২০২৬

কৃষিজমির উর্বর উপরের মাটি (টপসয়েল) কেটে ইট তৈরির অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ইটভাটা মালিক কৃষিজমির টপসয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং কমছে ফসল উৎপাদন। পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড দেশের খাদ্যনিরাপত্তা ও পরিবেশের জন্য বড় হুমকি। তাই আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।’

যেসব ইটভাটাকে জরিমানা করা হয়

গাড়াদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং-কে তিন লাখ ৫০ হাজার টাকা, গোবিন্দলের জে বি সি ব্রিকসকে দুই লাখ টাকা, বেরুন্ডীর কে এফ সি ব্রিকসকে চার লাখ টাকা, খোলাপাড়ার মেসার্স সোহান ব্রিকসকে চার লাখ টাকা, রামকান্তপুরের মেসার্স কে বি সি ব্রিকস-১ ও মেসার্স কে বি সি ব্রিকস-২ প্রত্যেকটিকে এক লাখ ৫০ হাজার টাকা করে এবং একই এলাকার মেসার্স এম আর এম ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ইটভাটা মালিকরা জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৯-এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোজাফফর খান।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বিশেষজ্ঞদের মতে, টপসয়েল একবার নষ্ট হলে তা পুনরুদ্ধার করতে দীর্ঘ সময় লাগে। তাই অবিলম্বে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ না করলে কৃষি ও পরিবেশ—উভয় খাতেই দীর্ঘমেয়াদি বিপর্যয় নেমে আসতে পারে।

ইটভাটা জরিমানা মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ইটভাটা

৩০ মার্চ ২০২৬
ফেনীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
২৭ নভেম্বর ২০২৫
ধামরাইয়ে ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা
১৪ জুলাই ২০২৫
ইটভাটায় আধুনিক চিমনি কমাবে ৫৮ শতাংশ বায়ু দুষণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাস ভাড়া বাড়ল, আজ থেকেই কার্যকর
  2. পুরোনো প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি
  3. যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ
  4. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  5. শেরপুর সেতু মেরামত শুরু কাল, ঢাকা-সিলেট রুটে যান চলাচলে নতুন নির্দেশনা
  6. যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x