Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১০:২৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ৩০ মার্চ ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১০:২৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
বিজয়নগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কসবায় কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলায় যুবক আটক
মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
কসবায় ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড স্থাপনের প্রস্তাব গৃহীত

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১০:২৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ৩০ মার্চ ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১০:২৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে। কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আওতাধীন তিনলাখপীর এলাকায় ইপিজেড স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার কাছে পাঠানো হয়েছে। কবীর আহমেদ ভূঁইয়া চিঠিটি সাংবাদিকদের দেখিয়েছেন। ওই চিঠিতে এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের কাছে গত ২৪ মার্চ চিঠি লিখেন কবীর আহমেদ ভূঁইয়া।

ওই চিঠিতে তিনি লিখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিনলাখপীর একটি গ্রোথ সেন্টার। জেলা শহরের সঙ্গে এর রয়েছে ভালো যোগাযোগ। দেশের অন্যতম রেলওয়ে জংশন আখাউড়ার এর সন্নিকটে অবস্থিত। অন্যতম প্রাচীন আখাউড়া স্থলবন্দরও এর কাছে। ফলে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যের পরিবহণে এ এলাকাটি আদর্শ স্থান। সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনায় তিনলাখপীর এলাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের জন্য উপযোগী। মহাসড়কের পাশে এ এলাকায় রয়েছে সুবিশাল আয়তনের খাসজমি এবং ব্যক্তি মালিকানাধীন কিছু জমি যা সহজেই আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণযোগ্য।’

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড হলো শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত একটি শিল্প এলাকা, যেখানে মূলত রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংযোজন করা হয়। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা পরিচালনা করে। যার মূল লক্ষ্য হলো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

এ বিষয়ে জেলা বিএনপি সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রবাসী দক্ষ জনশক্তির জন্যও এটি একটি বড় সুযোগ তৈরি হবে। আশা করছি সরকার খুব শিগগিরই এটি বাস্তবায়ন করবে।

ব্রাহ্মণবাড়িয়া কসবা ইপিজেড স্থাপন প্রস্তাব গৃহীত

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২২ জুন ২০২৬
বিজয়নগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২০ জুন ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. আগামী ৫ দিন কোথায় কেমন বৃষ্টি হবে, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. স্কুলছাত্রী হত্যা মামলায় আসামি ১৫, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮
  4. তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে ৪ দিন
  5. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
  6. স্মৃতির পরিবারের পাশে কুসিক প্রশাসক, আর্থিক সহায়তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x