Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২০:০৫, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ২০:১২, ২৯ মার্চ ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২০:০৫, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ২০:১২, ২৯ মার্চ ২০২৬
আরও খবর
বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ফরাসি নাগরিক ২ দিনের রিমান্ডে
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর মানিক ফের গ্রেপ্তার
প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার
গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

ফিলিং স্টেশনের ম্যানেজার হত্যাকারী ট্রাকচালক গ্রেপ্তার

এম. মুনীর চৌধুরী, নড়াইল
২০:০৫, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ২০:১২, ২৯ মার্চ ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২০:০৫, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ২০:১২, ২৯ মার্চ ২০২৬
নড়াইল সদরে ফিলিং স্টেশনের ম্যানেজার হত্যার ঘটনায় ট্রাকচালক সুজাত আলী মোল্যাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। ছবি : এনটিভি

নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। 

যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে সুজাত আলীকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৯ মার্চ) বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার করা ট্রাকচালক সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী দক্ষিণ পাড়ার মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।

গতকাল শনিবার মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হন তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে আজ রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা করেন।

নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার পরও ওই  ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহত নাহিদের সহকর্মী ও এলাকাবাসী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়,  চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। আজ দুপুরে ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

গ্রেপ্তার ট্রাকচালক হত্যাকারী পাম্প ম্যানেজার

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৬ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২
১ ঘন্টা আগে
বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ফরাসি নাগরিক ২ দিনের রিমান্ডে
২ ঘন্টা আগে
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর মানিক ফের গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাটে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  3. আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
  4. ভারি বর্ষণ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
  6. বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x