Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৫০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:৫৪, ২৪ মার্চ ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৫০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:৫৪, ২৪ মার্চ ২০২৬
আরও খবর
ইরান ও হিজবুল্লার হামলায় দুই শতাধিক ইসরায়েলি আহত
মাজারের ওরস নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত, আটক ৬
বরযাত্রীর গাড়িকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, ট্রাকচালক নিহত
লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ
সালিশে সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু

আওয়ামী লীগ করার অভিযোগে চাঁদা দাবি, না দেওয়ায় সংঘর্ষে আহত ২৫

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৫০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:৫৪, ২৪ মার্চ ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৫০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১০:৫৪, ২৪ মার্চ ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ করার অভিযোগে চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থিত হওয়ার অভিযোগে ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের কাছে বিএনপি সমর্থিত দবির উদ্দীনের গ্রুপ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগেও গোপনে কিছু টাকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে পুনরায় চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।

আহত আনসার আলীর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর থেকে আ.লীগ করার কারণে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। এর আগেও কিছু টাকা দিতে বাধ্য হয়েছি। কিন্তু আবার টাকা চাইলে দিতে রাজি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে সকালে দবির ও তার দুই ভাই আমার বাবা-মাকে লোহার রড দিয়ে মারধর করে।”

পরে স্থানীয়রা আহত আনসার আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আনসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাত ৮টার দিকে দবির উদ্দীন গ্রুপ ও সাবেক ইউপি সদস্য ফরমান আলীর সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে দবির উদ্দীন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জ্বল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) ও রফিকুল ইসলাম (৬০) রয়েছেন। অপরদিকে ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০) সহ অন্তত ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত রিয়া খাতুন ও শরিফুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আসমাউল হুসনাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে দবির উদ্দীন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আব্বাস মেম্বার ও তার বাবা আমার ওপর চরম অত্যাচার করেছে। তারা জোর করে আমার গোয়াল থেকে গরু-ছাগল নিয়ে গেছে এবং মাঠের ফসল ঘরে তুলতে দেয়নি। তাই মাইরের বদলে মার দেওয়া হয়েছে।”

এ সময় তার দুই ভাই আব্দুল খালেক ও মালেকও আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

অপরদিকে সাবেক ইউপি সদস্য ফরমান আলী বলেন, “এ হামলা খুবই ন্যক্কারজনক। একজন বৃদ্ধ মানুষের ওপর হামলা করা উচিত হয়নি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। দবির দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানুষের ওপর হামলা ও জোরজুলুম চালিয়ে আসছে।”

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

চাঁদা দাবি সংঘর্ষ আহত

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদা দাবি

২০ মার্চ ২০২৬
চাঁদার দাবিতে খেয়াঘাটে ভাঙচুর-লুটপাট, এলাকাছাড়া ইজারাদার
১৯ অক্টোবর ২০২৫
পূর্বধলায় ৫০০ টাকা চাঁদা না পেয়ে হামলা, আহত ৩
০৪ জানুয়ারি ২০২২
তৈমূরের কাছে চাঁদা দাবি, ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
  1. ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে, ২ নারীর মৃত্যু
  2. মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী
  3. স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
  4. শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  5. জাতীয় সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত
  6. দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x