ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ওই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশেপাশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ০৫ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক