Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৪৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১৪ মার্চ ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৪৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১৪ মার্চ ২০২৬
আরও খবর
রৌমারীতে এমপি মোস্তাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ
সেবা নিয়ে সন্দেহ-অবিশ্বাস দূর করতে হবে : ভূমিমন্ত্রী
‘আমার সন্তানও আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে’
চলনবিলে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৪৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১৪ মার্চ ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৪৫, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১৪ মার্চ ২০২৬
রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : এনটিভি অনলাইন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা করেছেন। সেই লক্ষে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এ ধরনের কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত নদী ও খাল পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।

এদিন রাজশাহীতে সুযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী কোনো স্টেজ বা মাইক্রোফোন ব্যবহার করেননি এবং কোনো বেলুনও ওড়ানো হয়নি।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদেরই। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন সেই জঙ্গল পরিষ্কার করা। রোগ প্রতিরোধে নদী-নালা পরিষ্কার রাখা জরুরি। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সে জন্যই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা ও মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন রাজশাহী। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক বিশেষ ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রতি সপ্তাহে শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২৬
সেবা নিয়ে সন্দেহ-অবিশ্বাস দূর করতে হবে : ভূমিমন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২৬
‘আমার সন্তানও আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে’
০৩ জুলাই ২০২৪
২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে নাগরিকরা : ভূমিমন্ত্রী 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত করা হবে
  2. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
  3. কাল নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
  4. লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
  5. আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়
  6. সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x