Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১১:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১২:১৮, ১৩ মার্চ ২০২৬
জাহিদুর রহমান
১১:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১২:১৮, ১৩ মার্চ ২০২৬
আরও খবর
শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার জট দ্রুত নিরসন হবে : শিক্ষামন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি
অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে ইউএনওর থাপ্পড় খেলেন যুবক
বাস ভাড়া বাড়ল, আজ থেকেই কার্যকর
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ

সংসদে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি : স্পিকার

জাহিদুর রহমান
১১:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১২:১৮, ১৩ মার্চ ২০২৬
জাহিদুর রহমান
১১:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১২:১৮, ১৩ মার্চ ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি রীতির বাইরে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এদিন সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্মৃতিসৌধের মূল বেদিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় সংসদে স্পিকারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি রীতির বাইরে। অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদ এসেছেন। তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতেও কিছুটা সময় লাগবে। তবে তারা যা কিছু করেছেন সেটা তাদের অধিকারের মধ্যে রয়েছে। সংসদীয় রীতি-নীতির পরিপন্থি এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা প্রত্যাশা করি। 

স্পিকার আরও বলেন, সংসদে সরকার ও বিরোধীদল মিলেই আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আমরা আশা করি, সেটি স্থাপন করতে আমরা সক্ষম হব। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংসদ সব কার্যক্রমে ভূমিকা রাখবে। দেশের সামাজিক নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সংসদ ভূমিকা রাখবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: স্পিকার

১৯ এপ্রিল ২০২৬
রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয় : স্পিকার
১৫ এপ্রিল ২০২৬
আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম : স্পিকার
১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাস ভাড়া বাড়ল, আজ থেকেই কার্যকর
  2. পুরোনো প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি
  3. যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ
  4. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  5. শেরপুর সেতু মেরামত শুরু কাল, ঢাকা-সিলেট রুটে যান চলাচলে নতুন নির্দেশনা
  6. যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x