Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩৫, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৫ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩৫, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর
ঢাবির সিনেট সদস্য হলেন সংসদ সদস্য আলিম
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান জামায়াত সেক্রেটারির
জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত

সাধারণ রোগীদের খাবার খেয়ে প্রশংসায় ভাসলেন এমপি এনামুল হক

আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩৫, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৫ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩৫, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৫ মার্চ ২০২৬
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ রোগীদের জন্য নির্ধারিত খাবার খেয়ে প্রসংশিত হন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক। ছবি : এনটিভি

সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ রোগীদের জন্য নির্ধারিত খাবার খেয়ে প্রশংসায় ভাসলেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হক। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি অন্য রোগীদের মতোই হাসপাতালের খাবার গ্রহণ করেন। এ ছাড়া পূর্ব ঘোষণা ছাড়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) সকালে নওগাঁর ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ায় সাধারণ রোগীরাও প্রশাংসা করেন তার।

ধামইরহাটের রাঙ্গামাটি এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম বলেন, দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। হঠাৎ করে দেখি এমপি সাহেব হাসপাতাল এসেছেন। আমরা মনে করেছিলাম, তিনি হয়তো পরিদর্শনের জন্য এসেছেন। পরে জানতে পারি তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তির জন্য এসেছেন। আগে কখনো কোনো এমপিকে এভাবে হাসপাতালে চিকিৎসা নিতে দেখিনি। এমপি সাহেব অনেক সহজ সরল মানুষ। আমরা তার সুস্থতা কামনা করছি।

সংসদ সদস্য এনামুল হকের হাসপাতালের বেডে খাবার খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাসলিমা পারভীন নামের এক সংবাদকর্মী লেখেন, ইনি ইঞ্জিনিয়ার এনামুল হক। নওগাঁ-২ আসনের নির্বাচিত এমপি। হঠাৎ শারীরিক অসুস্থতায় তিনি দেশের নামকরা হাসপাতাল কিংবা বেসরকারি নামি-দামি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ছুটে যাননি। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। ভরসা করেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থার ওপর। সাধারণ রোগীদের বেডে থেকেছেন। খেয়েছেন রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার। বিষয়টা অসাধারণ।

তাসলিমা পারভীন আরও লেখেন, দেশের মন্ত্রী-এমপিরা অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেবেন। তাদের ছেলে-মেয়েরা স্থানীয় সরকারি স্কুল-কলেজে পড়াশোনা করবে। দেশের আর ১০ জন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। এমন চিত্র আমরা সারা দেশে দেখতে চাই।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার বলেন, গতকাল সোমবার সকালে সংসদ সদস্য মহোদয় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। উনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তি হন। ওইদিন দুপুর পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারও খান। হাসপাতাল থেকে চলে যাওয়ার পর তিনি আমাদের সেবার প্রশংসা করেছেন। উনি আমাদের ওপর আস্থা রেখেছেন এটাই বড় বিষয়। এ ধরনের লোকজন সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালের প্রতি আস্থা পাবে।

সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, আমি চাইলে পার্শ্ববর্তী জয়পুরহাট কিংবা নওগাঁয় কোনো বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতাম। কিন্তু আমার এলাকার মানুষ সার্বক্ষণিক যেখানে চিকিৎসা নেন, সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ। আমার বিশ্বাস, সীমিত সক্ষমতা নিয়েও হাসপতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য এনামুল হক জামায়াতকর্মী
২০ এপ্রিল ২০২৬
জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন চূড়ান্ত হলো যাদের
১৮ এপ্রিল ২০২৬
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির
১৮ এপ্রিল ২০২৬
শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
১৬ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি
১৬ এপ্রিল ২০২৬
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য
১৩ এপ্রিল ২০২৬
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার
১৩ এপ্রিল ২০২৬
গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপির পতন হবে ৯৬-এর মতো : আজাদ
১১ এপ্রিল ২০২৬
সরকারের দ্বিচারিতা জাতির সঙ্গে প্রতারণার শামিল : হামিদুর রহমান আযাদ
১১ এপ্রিল ২০২৬
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির
০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর
  2. নারায়ণগঞ্জের ঝুটের গোডাউনসহ কয়েকটি দোকান পুড়ে ছাই
  3. ২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
  4. গাইনি চিকিৎসক সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  5. রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু ডিসেম্বরে
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x