Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৪৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৪৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ১০ মার্চ ২০২৬
আরও খবর
ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে : বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
শ্রমিকদের বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছে : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করা হবে : বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে, দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৪৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৪৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৭, ১০ মার্চ ২০২৬

দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারের উদ্বেগ নিরসন ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে কৌশলগত পর্যালোচনা সভার পর সোমবার (৯ মার্চ) এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভার পর মন্ত্রী বলেন, ‘সরকারি অভ্যন্তরীণ তথ্য এবং বাজার সংশ্লিষ্টদের সরাসরি মতামতের ভিত্তিতে বলা যায়, দেশে ভোজ্যতেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আতঙ্কে অতিরিক্ত কেনাকাটাই সাময়িক সরবরাহ সংকট ও কিছু স্থানে দামের ওঠানামার প্রধান কারণ।

বাজারের বাস্তব চিত্র বুঝতে বাণিজ্য সচিবকে সঙ্গে নিয়ে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় সরেজমিন বাজার পরিদর্শন করেন মন্ত্রী।

প্রধান সড়কের বড় দোকান-যেমন স্বপ্ন ও বেস্ট বাই-পরিদর্শন করে মন্ত্রী দেখেন, সেখানে পর্যাপ্ত ভোজ্যতেলের মজুত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামে তা বিক্রি করা হচ্ছে। তবে বাজারের ভেতরের কিছু ছোট দোকানে গিয়ে কয়েকজন খুচরা বিক্রেতাকে তেলের সংকটের কথা বলতে শোনা যায়। এক দোকানে তিনি দেখেন, দোকানদার মাত্র দুটি ৫ লিটার বোতল লুকিয়ে রেখেছে এবং প্রতি লিটারে অতিরিক্ত ২-৩ টাকা নিতে চাইছে।

মন্ত্রী বলেন, তিনি একজন পর্যবেক্ষক হিসেবে বাজারের গতিবিধি বোঝার জন্য গিয়েছিলেন, ম্যাজিস্ট্রেট বা আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে নয়। ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা কৃত্রিমভাবে দাম বাড়ায় এবং অসাধু বিক্রেতাদের সুযোগ দেয় জনগণকে ঠকানোর।

বাজার তদারকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামীকাল থেকেই নজরদারি আরও জোরদার করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনগুলোকে স্থানীয় বাজার তদারকি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

খুচরা বিক্রেতারা যাতে মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে জন্য নজরদারি আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

জ্বালানি সংকটের গুজব সরাসরি নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস বা এলএনজি আমদানিতে কোনো ঘাটতি নেই। ভোজ্যতেল বা জ্বালানি নিয়ে অকারণে ‘সংকট’ শব্দ ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কারণ বর্তমানে খাদ্য ও জ্বালানির সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

ব্রিফিং শেষে তিনি দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান এবং প্রয়োজন অনুযায়ী পণ্য কেনার পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, কেউ যদি সাধারণত দুই লিটার তেল কেনেন কিন্তু হঠাৎ পাঁচ বোতল কিনে ফেলেন, তাহলে তা অন্য ভোক্তাদের অযথা বঞ্চিত করে এবং বাজারে কৃত্রিম সংকটের ধারণা তৈরি করে। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না।’

মন্ত্রী জনগণকে সতর্ক থাকার এবং আতঙ্কে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানান, কারণ এতে কেবল অসাধু ব্যবসায়ীরাই লাভবান হয় এবং কৃত্রিম সংকট তৈরি হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভোজ্যতেল
২৭ জুন ২০২১
‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব’
১৯ জুন ২০২১
রপ্তানি পণ্যসংখ্যা বাড়াতে ১০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
  •  
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x