Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২০, ০৪ মার্চ ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২০, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
ফরিদগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে সিএনজি চালকের মৃত্যু
বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

চালকরা ১৪ ঘণ্টা গাড়ি চালানোয় দুর্ঘটনা বাড়ছে : বিআরটিএ চেয়ারম্যান

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২০, ০৪ মার্চ ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২০, ০৪ মার্চ ২০২৬

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চালকদের অতিরিক্ত কর্মঘণ্টাকে দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন অনুযায়ী একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালানোর কথা থাকলেও বাস্তবে অনেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্টিয়ারিংয়ে থাকছেন। এই অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মো. শাহাবুদ্দীন হল রুমে বুধবার (৪ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান এসব কথা বলেন।

বিআরটিএর উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৩৩টি পরিবারকে মোট ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সড়কের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল এবং পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। কোনো সড়কের সক্ষমতা ৫০ হাজার যানের হলে সেখানে ২ লাখের বেশি গাড়ি চলছে। এছাড়া স্ক্র্যাপিং নীতিমালা অনুযায়ী পুরোনো যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে।

চালকদের দক্ষতা বৃদ্ধিতে কড়াকড়ির কথা জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এখন থেকে পেশাদার লাইসেন্স পেতে হলে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হলেই কেবল তারা বিআরটিএ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে চারটি জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৬ জনকে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনা জেলায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা ও শেরপুর জেলায় ৪ জনকে ২০ লাখ টাকা দেয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম ও শ্রমিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে ঈদ বা উৎসবের সময় সড়কে বাড়তি সতর্কতা প্রয়োজন যাতে কোনো পরিবারের আনন্দ শোকে পরিণত না হয়।

অনুষ্ঠানে বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক শুভ্র কুমার দেবনাথ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. জহির, মোটরযান চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরটিএ চেয়ারম্যান চালক সড়ক দুর্ঘটনা 

সংশ্লিষ্ট সংবাদ: বিআরটিএ

১৬ মার্চ ২০২৬
ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
০৫ মার্চ ২০২৬
বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
২৭ জানুয়ারি ২০২৬
লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. চাঁদরাতে ক্লাব নটরডেমিয়ান্সে ‘মেহেদি নাইট’ উৎসব
  3. সিংড়ার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
  4. দুর্গাপুরে সওজের জায়গায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
  5. ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
  6. খন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x