Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০২ মার্চ ২০২৬
আরও খবর
দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ তথ্যমন্ত্রীর
‘সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে প্রথম ভাষণ দেবেন রাষ্ট্রপতি’
গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী
সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০২ মার্চ ২০২৬
রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় মন্ত্রীকে স্বাগত জানান টেলিভিশনটির কর্মকর্তারা। ছবি : বাসস

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার।

রোববার (১ মার্চ) বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম পরিদর্শনে যান তিনি।

চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে তার ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় ৫ দশকের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করা হয়। চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশনস) হারুন রশীদ এবং জনপ্রিয় টক-শো ‘তৃতীয় মাত্রা’র সঞ্চালক জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ-সংবাদ ব্যবস্থাপনায় বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে বার্তা জনগণ দিয়েছেন, তা অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্ট সবাইকে। সাংবাদিকদের মতামত নিয়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে। 

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও চ্যানেল আই নিউজের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা।

পরে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাতে রাসুলটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।

শেষে চ্যানেল আই সংবাদ বিভাগ ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংবাদ কক্ষে তাকে স্বাগত জানান অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর ও ডিজিটাল অপারেশনস চিফ তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা এবং চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x