Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
আধুনিক কৃষি পদ্ধতিতে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য
সজিনা ফুলেই মধুর সাফল্য : বাণিজ্যিক উৎপাদনে তাক লাগালেন ৪ মৌখামারি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করছে সরকার
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে : কৃষিমন্ত্রী

দেশে প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত উদ্ভাবন

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গাকৃবি উদ্ভাবিত উচ্চ খরা-সহনশীল সয়াবিনের নতুন ইনব্রিড জাত ‘জিএইউ সয়াবিন ৬’ কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। ছবি: গাকৃবি

একদিকে লবণাক্ততা, অন্যদিকে অনাবৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়া—এসব মিলিয়েই বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চল। এমন পরিবেশে ফসল ফলাতে দীর্ঘদিন ধরে খরার সঙ্গে লড়াই করে আসছেন সেখানকার কৃষকরা। বিশেষ করে সয়াবিনের মতো গুরুত্বপূর্ণ ফসল চাষে খরা ছিল বড় প্রতিবন্ধকতা। সেই বাস্তবতায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদ্ভাবিত উচ্চ খরা-সহনশীল সয়াবিনের নতুন ইনব্রিড জাত ‘জিএইউ সয়াবিন ৬’ কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রখ্যাত কৃষিতত্ত্ববিদ প্রফেসর ড. এম এ মান্নানের নেতৃত্বে দীর্ঘ এক দশকের গবেষণার ফল হিসেবে সম্প্রতি এ জাত উদ্ভাবিত হয়েছে। এর মাধ্যমে গাকৃবিতে উদ্ভাবিত মোট ফসলের জাতের সংখ্যা দাঁড়াল ৯৪টি, যা দেশের কৃষি গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

গবেষণার দীর্ঘ পথচলা

তাইওয়ানের এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহীত প্রায় ২৫০টি জার্মপ্লাজম নিয়ে টানা তিন বছর নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। সেখান থেকেই খরা-সহনশীল বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘জিএইউ সয়াবিন’ নির্বাচিত হয়।

পরবর্তীতে ‘সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া’-এর সহায়তায় নোয়াখালি, লক্ষ্মীপুর ও ভোলায় মাঠপর্যায়ে পাঁচ বছর ধরে সফল মূল্যায়ন সম্পন্ন হয়। মাঠের বাস্তবতায় পরীক্ষিত হওয়ার পর জাতীয় বীজ বোর্ড জাতটিকে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করে।

৫০ থেকে ৬০ শতাংশ ফিল্ড ক্যাপাসিটির মতো কঠিন খরা পরিস্থিতিতেও টিকে থেকে উচ্চ ফলন দেওয়ার সক্ষমতা এ জাতকে আলাদা মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বৈশিষ্ট্য ভবিষ্যৎ কৃষি ব্যবস্থায় অভিযোজন সক্ষমতার এক অনন্য উদাহরণ।

ফলনে শক্তিশালী, গুণে অনন্য

‘জিএইউ সয়াবিন’-এর প্রতি গাছে ৮০ থেকে ১০০টি ফল ধরে। বড় দানার কারণে এক হাজার বীজের ওজন প্রায় ২৩০ গ্রাম। সাধারণ জাতের তুলনায় বেশি ফলনশীল এ জাত থেকে হেক্টরপ্রতি ৩ দশমিক ২ থেকে ৩ দশমিক ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর বীজে ট্রিপসিন ইনহিবিটরের মাত্রা তুলনামূলক কম। ফলে পোল্ট্রি খাদ্যে প্রোটিন শোষণের হার বাড়ে। এ কারণে জাতটি পোল্ট্রি শিল্পের জন্য বিশেষভাবে সম্ভাবনাময়।

এই জাতের সয়াবিনের পরিপক্বতাও আসে দ্রুত। মাত্র তিন মাস থেকে তিন মাস ১০ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে একই জমিতে বছরে একাধিক ফসল চাষের সুযোগ তৈরি হয়, যা কৃষকদের আয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসে সহায়ক।

পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা

সয়াবিন একটি পুষ্টিসমৃদ্ধ ফসল। এতে রয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ উচ্চমানের প্রোটিন এবং ১৮ থেকে ২০ শতাংশ তেল। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এ ফসল অপুষ্টি দূরীকরণ, হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষত উপকূলীয় চরাঞ্চলে যেখানে ফসলের বিকল্প সীমিত, সেখানে খরা-সহনশীল এ জাত খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কার্যকর অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গবেষকের কথা

ড. এম এ মান্নান বলেন, জিএইউ সয়াবিন জাতটি আমাদের দীর্ঘ নিরলস গবেষণা, মাঠের রোদ-বৃষ্টি আর কৃষকের স্বপ্নের সম্মিলিত ফসল। উপকূলীয় চরাঞ্চলের লবণাক্ততা, অনাবৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার যে কঠিন বাস্তবতা, এই জাত সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ ফলপ্রসূ। খরা-প্রবণ জমিতে সয়াবিন চাষ এতদিন অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল। এ জাত সেই অনিশ্চয়তা ভেঙে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, জিএইউ সয়াবিন ৬ বাংলাদেশের কৃষিতে একটি যুগান্তকারী অর্জন। দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণ এবং কৃষকের জীবনে স্থিতিশীলতা আনতে এটি টেকসই কৃষির প্রতীক হয়ে উঠতে পারে।

উপাচার্য গবেষক দল, ল্যাব ও মাঠপর্যায়ের বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানান।

খরা-আক্রান্ত জমি যেখানে একসময় অনিশ্চয়তার প্রতীক ছিল, সেখানে এখন সম্ভাবনার নতুন বীজ বপনের অপেক্ষা। ‘জিএইউ সয়াবিন’ সেই পরিবর্তনেরই এক প্রতীক হয়ে উঠতে চলেছে।

কৃষি গবেষণা কৃষি বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: কৃষি

২৯ মার্চ ২০২৬
আধুনিক কৃষি পদ্ধতিতে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য
২৮ জানুয়ারি ২০২৬
‘সুপার গ্রিন’ লাউয়ে বাজিমাত, ৫০ হাজার খরচে ৪ লাখ আয়ের স্বপ্ন
২৫ জানুয়ারি ২০২৬
ফসলি জমির টপ সয়েল ইটভাটায় বিক্রির অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
  2. সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার : শিশির মনির
  3. জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
  4. দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে : জ্বালানি মন্ত্রী
  5. বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
  6. ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন খারিজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x