প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াত
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন ও অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
এছাড়া, জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক