Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
আলুর বাম্পার ফলনেও কৃষকের চোখে পানি
নদীর বুকে জেগে ওঠা চরে ফসলের বাম্পার ফলনে খুশি কৃষক
মুকুলে ছেয়ে গেছে আমবাগান, নওগাঁয় বাম্পার ফলনের আশা
বাতাসে ভাসছে লিচুর মুকুলের মিষ্টি ঘ্রাণ, বাম্পার ফলনের আশা
মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান, বাম্পার ফলনের আশা

মুকুলে ছেয়ে গেছে আমের রাজধানী, বাম্পার ফলনের আশা

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে মুকুলে। ছবি : ইউএনবি

দেশের ‘আমের রাজধানী’ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনে আমবাগানগুলো হলুদ মুকুলে সেজে উঠতে শুরু করেছে। অনুকূল আবহাওয়ার কারণে জেলার প্রায় ৭০ শতাংশ আমগাছে ইতোমধ্যে মুকুল দেখা দিয়েছে। কৃষি বিভাগের প্রত্যাশা, চলতি মাসের শেষ পর্যন্ত আবহাওয়া এমন থাকলে প্রায় প্রতিটি গাছই মুকুলে ছেয়ে যাবে।

শীতের বিদায় আর বসন্তের শুরুতে তাপমাত্রার সঠিক ভারসাম্য এবং আর্দ্রতার অনুকূল সমন্বয়ের কারণে এবার মুকুল আসার হার অত্যন্ত সন্তোষজনক। কৃষি কর্মকর্তাদের মতে, মৌসুমের শুরুতেই এমন ইতিবাচক চিত্র বড় ধরনের ফলনের ইঙ্গিত দিচ্ছে। তবে চূড়ান্ত ফলন অনেকটা নির্ভর করবে আসন্ন দিনগুলোতে রোগবালাই নিয়ন্ত্রণ ও কালবৈশাখি ঝড়ের পরিস্থিতির ওপর।

জেলার প্রধান অর্থকরী ফসল আম। এখানে ফজলি, খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়াসহ দেড় শতাধিক জাতের সুস্বাদু আম উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় এ অঞ্চলের আম। বিশেষ করে মৌসুমে রাজধানীসহ বড় শহরগুলোতে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক চাহিদা থাকে, ফলে জেলার অর্থনীতিতে আমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছর ফলন ভালো হলেও পাকার মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে অনেক আম নষ্ট হয়ে যায়। এতে দাম কমে গিয়ে ক্ষতির মুখে পড়েন চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেকেই লোকসান গুনেছেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার মৌসুমের শুরু থেকেই বাগান পরিচর্যায় বাড়তি মনোযোগ দিচ্ছেন তারা। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার, সুষম সার প্রয়োগ ও রোগ-পোকার আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করছেন চাষিরা।

তবে এ বছর পরিচর্যার খরচ বেড়েছে বলে জানিয়েছেন বাগান মালিকরা। সার, কীটনাশক ও শ্রমিক মজুরির দাম আগের তুলনায় বেশি হওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। চাষিদের দাবি, প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ ও বাজার ব্যবস্থাপনায় সরকারি সহায়তা বাড়ানো হলে তারা আরও উৎসাহ নিয়ে উৎপাদনে মন দিতে পারবেন।

মুকুলের পরিচর্যায় কিটনাশক প্রয়োগ করেছেন চাষিরা। ছবি : ইউএনবি

জেলার টিকরামপুর এলাকার আমচাষি আব্দুল মতিন বলেন, ‘এ বছর মুকুল আসার জন্য আবহাওয়া মৌসুমের শুরু থেকেই ভালো আছে। দিনের বেলায় যে তাপমাত্রা দরকার, রোদের মাধ্যমে সেটি পাওয়া যাচ্ছে। এরই মধ্যে গাছে গাছে অনেক মুকুল এসেছে। এই রকম আবহাওয়া আরও ১০ দিন থাকলে আরও ভালো পরিমাণে মুকুল আসবে।’

আমচাষি আব্দুল মতিন আরও বলেন, ‘গত বছর মুকুল ভালো হলেও বাজারজাতের সময় টানা বৃষ্টিতে আম নষ্ট হয়ে যায়। দাম না পাওয়ায় অনেক চাষি আর্থিক ক্ষতির শিকার হন। এ বছর ভালো মুকুল আর ভালো ফলনের আশাতেই সবাই বাগান পরিচর্যায় ব্যস্ত।’

আমচাষি মুকুল হোসেন বলেন, ‘আম চাষে আমাদের প্রচুর খরচ হয়। সার, কীটনাশক, পানি ও শ্রমিক সবকিছুতেই খরচ বাড়ছে। অথচ ধান, গম বা পাটের মতো অন্যান্য ফসলের ক্ষেত্রে কৃষকরা সরকারি প্রণোদনা পেলেও আমচাষিরা তা পান না। সরকার যদি আমচাষিদের জন্যও প্রণোদনা দেয়, তাহলে আমরা আরও উৎসাহ নিয়ে উৎপাদনে মন দিতে পারব।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, অনুকূল আবহাওয়ায় ইতোমধ্যে ৭০ শতাংশ গাছে মুকুল এসেছে। চলতি মাসের শেষ পর্যন্ত মুকুল আসার সময় রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক মুকুলের সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করা হচ্ছে ও চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অনেক বাগানে ইতোমধ্যে মুকুল রক্ষায় ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ শুরু হয়েছে। পাশাপাশি মৌমাছির উপস্থিতি নিশ্চিত করতে পরিবেশবান্ধব ব্যবস্থাপনারও পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পরাগায়ন ভালো হয় এবং ফলের গুটি বেশি ধরে।

বিশেষজ্ঞরা বলছেন, মুকুল আসার পরবর্তী সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত কুয়াশা, অকালবৃষ্টি বা তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত পর্যবেক্ষণ ও সময়মতো পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে মৌসুমের শুরুতেই মুকুলে ছেয়ে যাওয়া আমবাগান চাঁপাইনবাবগঞ্জে নতুন আশার সঞ্চার করেছে। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে ও ন্যায্য দাম পেতে চাষিরা এখন অনুকূল আবহাওয়া ও সহায়ক বাজার ব্যবস্থার দিকে তাকিয়ে আছেন। আবহাওয়া সহায়ক থাকলে এ বছরও আমের রাজধানীর বাগানগুলো সোনালি ফলনে ভরে উঠবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

আম মুকুল বাম্পার ফলন
১২ মে ২০২৫
২২ মে থেকে বাজারে আসবে নওগাঁর আম
০৫ মে ২০২৫
আজ থেকে বাজারে সাতক্ষীরার আম
০৩ মে ২০২৫
অপরিপক্ব আমসহ ট্রাক জব্দ, প্রশাসনের উদ্যোগে ধ্বংস
২৮ এপ্রিল ২০২৫
এ বছর আমের উৎপাদন ও রপ্তানিতে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি ২০২৫
গাছজুড়ে আমের মুকুল, বাম্পার ফলনের আশা অভয়নগরে
২৯ জুলাই ২০২৪
নওগাঁয় ব্যাপারীদের হাতে জিম্মি আম চাষীদের বিপুল ক্ষতি
১৩ জুলাই ২০২৪
ইউরোপে রপ্তানি হচ্ছে যে জাতের আম 
১২ জুন ২০২৪
আম খাওয়ার ১৫ উপকারিতা
১১ জুন ২০২৪
২২৭ জাতের আম নিয়ে ‘আম মেলা’
২৫ মে ২০২৪
নাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  2. পাঁচ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
  3. সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ
  4. জিয়াবাড়িতে তারেক রহমানকে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা
  5. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস
  6. নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x