Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০
পার্বতীপুরে কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
মাদারীপুরে আগুন আতঙ্কে হাসপাতাল ছাড়ল রোগীরা
গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

কুমারখালীতে গভীর রাতে আগুনে পুড়ল তিন দোকান

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া এলাকায় শনিবার গভীর রাতে আগুনে পুড়ছে তিনটি দোকান। ছবি : এনটিভি অনলাইন

কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ফার্নিচার, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান এবং একটি ডেন্টিস্টটের (পল্লী চিকিৎসক) দোকান পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন তা জানা যায়নি।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী জাকির হোসেন, কম্পিউটার ও ফটোকপি মেশিনের ব্যবসায়ী ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ। অপরজন হলেন আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন (ডেন্টিস)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে লাহিনীপাড়া এলাকার তিনটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে আগুন আগুন বলে চিৎকার করে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে মুঠোফোনে কল দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সব মালামালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন দেখে সবাই ছুটে এসে নিভানোর চেষ্টা করে। শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাকিরের ভাই লালন হোসেন বলেন, ‘আমার ভাইয়ের দোকানে কাঠ, ফার্নিচার, যন্ত্রপাতিসহ ১৫-২০ লাখ টাকার মাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্বন্ধে কিছু জানা যায়নি।’

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, খবর পেয়ে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে পরে জানানো যাবে।

আগুন কুমারখালী দোকান পুড়ে ছাই

সংশ্লিষ্ট সংবাদ: আগুন

১৬ মার্চ ২০২৬
হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০
১৬ মার্চ ২০২৬
পার্বতীপুরে কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
০৯ মার্চ ২০২৬
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
  2. ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
  3. বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
  5. রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা
  6. শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল মারা গেছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x