Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য বড় সম্পদ : তথ্যমন্ত্রী
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে : তথ্যমন্ত্রী

জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের দ্বিতীয় দিন এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় তিনি সাংবাদিক সমাজসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ের মধ্যে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

জহির উদ্দিন স্বপন জাতীয় প্রেসক্লাব তথ্যমন্ত্রী 

সংশ্লিষ্ট সংবাদ: জহির উদ্দিন স্বপন

০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
২২ আগস্ট ২০২৬
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১৯ আগস্ট ২০২৬
গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
  3. বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ : তারেক রহমান
  4. জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
  5. ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষায় বাংলাদেশ : তারেক রহমান
  6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x