ঢাকার তাপমাত্রা কেমন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত কয়েক দিনের তুলনায় আজ দিনের উষ্ণতা কিছুটা বাড়তে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক