বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, যেভাবে দেখা যাবে
বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।
আইএসপিআর আরও জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে বছরের এই প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণটি মূলত দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে। যেমন আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, এই গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে। ফলে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ সরাসরি প্রত্যক্ষ করার কোনো সুযোগ নেই। তবে গ্রহণটি বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে বেশ স্পষ্টভাবে দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক