কারওয়ান বাজারের কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফায়ার সার্ভিসের গাড়ি। ফাইল ছবি
রাজধানীর কারওয়ান বাজারে এসএ পরিবহণের পাশের একটি কাঠের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট থেকে বেড়ে ১০ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
শাহজাহান হোসেন বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর আসে। এরপর একে একে ইউনিট বেড়ে বর্তমানে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম) আগুন লাগে। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক