কারওয়ানবাজারে কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফায়ার সার্ভিসের গাড়ি। ফাইল ছবি
রাজধানীর কারওয়ান বাজার এসএ পরিবহণের পাশের একটি কাঠের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১১টার দিকে আরও ইউনিট বাড়ানো হয়। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শাহজাহান হোসেন আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক