ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব : জামায়াত আমির
আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি এনটিভি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক করব।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না বলে জানান ডা. শফিকুর রহমান।
প্রবাসীদের জন্যও সুখবর দিয়েছেন জামায়াত আমির। প্রবাসীদের মধ্য থেকে সংসদে জনপ্রতিনিধি দেওয়ার কথা জানান তিনি।
এছাড়া বিদেশে কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার লাশ সরকার কাঁধে করে নিয়ে আসবে বলেও জানান জামায়াত আমির।

নিজস্ব প্রতিবেদক