বিএনপির প্রার্থী আইনুল হক হাসপাতালে
বিএনপির প্রার্থী আইনুল হক। ফাইল ছবি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির প্রার্থী আইনুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এদিন তার হার্টে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর বিষয়টি জানিয়েছেন।
গত মঙ্গলবার হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ার পর আইনুল হককে হাসপাতালে ভর্তি করা হয়।
সেলিম জাহাঙ্গীর বলেন, আইনুল হক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতাল ছাড়ার পর তার অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা এলাকায় নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)