Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৫, ২৯ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৫, ২৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোজতবা খামেনির নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-গ্রামবাসীর মধ্যে উত্তেজনা
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে শিগগিরই আসছে ঘোষণা
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ

নির্বাচনি দায়িত্বে পালনে দিনাজপুরে ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৫, ২৯ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৫, ২৯ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

নির্বাচনের আগমুহূর্তে দিনাজপুর জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার ছয়টি নির্বাচনি আসনে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপনসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি পুরোপুরি প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে।

বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভোটাররা যেন ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে। পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে জনসচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক প্রচার কার্যক্রমও চলমান রয়েছে।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এ সময় যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধি করে বডি অন ক্যামেরা, নাইট ভিশন, গগলস ও বাইনোকুলারের মাধ্যমে আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সব মিলিয়ে, দিনাজপুরে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।

নির্বাচন বিজিবি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
১১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে টানা চারদিনের সরকারি ছুটি শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি দায়িত্বে থাকবেন ৮ লাখ কর্মকর্তা : ইসি
১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ২০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
০৮ ফেব্রুয়ারি ২০২৬
থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস : মালিক সমিতি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মহলে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবে ইসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  3. হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
  4. যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে আনার পরিকল্পনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
  5. মনোরেল চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে : সেতুমন্ত্রী
  6. জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x